শুক্রবার সারাদিন যা যা হলো
- ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, "যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন?" ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।"
- ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।
- "ইরানে আজ আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র," এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- হেজবুল্লাহর সাথে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসমিন।
- ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান "সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক" থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
- রাশিয়ান তেল ব্যবহারের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি "ভুল" বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
- ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
- হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে রাশিয়া এবং ইরান "বিশ্ব অর্থনীতি ছিনতাই" করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে । দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
- জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
- ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ‘ইমপিচমেন্ট’ বা অভিসংশনের নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।