শুক্রবার সারাদিন যা যা হলো:
- বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার কিছুটা তৈরি করা।
- মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।
- যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হলেও সেটি নিয়ে এখনো অস্পষ্টতা আছে।
- ইরানের সরকার নিশ্চিত করেছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার রাতে ইসলামাবাদ সফরে যাচ্ছেন।
- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে যে দু'টি জাহাজে ইরান গুলি চালিয়েছে ও জব্দ করেছে, সেগুলো ছিল "সাধারণ জাহাজ", যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার তার প্রচারসভায় মন্তব্য করেন, "আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, অধ্যয়নের পরিবেশ চাই।" আজ শুক্রবার সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
- ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।
- রাজশাহীর দূর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
- ইসলামাবাদে বিভিন্ন সড়ক অবরোধ আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এগুলো কবে খুলে দেওয়া হতে পারে—সে বিষয়ে কোনো খবর নেই।
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
- বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই কয়েকটি জেলায় ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়।