রোববার সারাদিন যা যা হলো:
- পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
- ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করেন শিপিং বিশেষজ্ঞরা।
- জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
- বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।
- ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে "তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত" একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।
- ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
- বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।
- গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।
- হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
- ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















