শুক্রবার ২৭শে মার্চের উল্লেখযোগ্য খবর
- ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়। ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।
- ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, বলছে গণমাধ্যমগুলো।
- মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি বলছে, শুক্রবার বিকেলে পুরো অঞ্চল জুড়েই ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চলেছে।
- ইরানের বিরুদ্ধে শুক্রবার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
- জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় "যত দ্রুত সম্ভব" তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় ১১০ জন শিশুসহ ১৬৮ জন নিহত হন।
- ইরানে যুক্তরাষ্ট্র্রের হামলার শুরুর দিকে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- ইরানে পারমাণবিক দুর্ঘটনা এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএএইএ।
- ঝড়-বৃষ্টির মধ্যে গত রাতে তেহরান আর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চলেছে। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।
- ইরানের কোম শহরে বৃহস্পতিবার রাতভর হামলায় আঠারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
- টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন, কালিহাতীর ইব্রাহিমাবাদ রেল স্টেশনের একজন কর্মকর্তা।
- বাংলাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগের কথা বলছে সরকার। যার মধ্যে রয়েছে তদারকি টিম গঠন ও অবৈধ মজুদারির তথ্য জানালে পুরস্কারের মত কিছু সিদ্ধান্ত।
- ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই নানা জায়গায় চলছে বিক্ষোভও।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...











