২০শে মার্চ, শুক্রবারের উল্লেখযোগ্য খবর
- যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
- ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে"। তিনি আরও বলেন, "আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই।"
- ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। যেখানে তিনি ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
- জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে। উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়েছে।
- ফার্সি নববর্ষ বা নওরোজ শুরুর আগে আগে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে এক আলোচনায় মিলিত হন। এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে শীর্ষ সরকারি পর্যায়ে আলোচনা কার্যত বন্ধ রেখেছিল, কিন্তু এখন একটি রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর তাতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।
- ইরানের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি'র মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।
- মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
- তিন সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের মধ্যেই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেশগুলো খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে।
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়িয়েছে।
- শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। ওই ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...










