বুধবার ২৫শে মার্চের উল্লেখযোগ্য খবর
- ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান 'এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'।
- প্রায় সাড়ে চার ঘণ্টা পরও দৃশ্যমান হয়নি পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাস।
- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।
- দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।
- যুদ্ধের শুরু থেকে ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছোড়া হয়েছে, বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
- ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? বুধবার সকালেও সৌদি আরব এবং কুয়েত জানিয়েছে যে, ইরানের তরফ থেকে তাদের লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।
- যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এক মাসে গড়িয়েছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে ১৫-দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন বলে দাবি করেছেন, ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ১৫-দফা শান্তি পরিকল্পনার বিভিন্ন শর্তের খবর প্রকাশিত হচ্ছে।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
- ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'সরাসরি বা পরোক্ষ' কোনো আলোচনা হয়নি।
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল।
- ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
- ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলছে, তারা তেহরানে দীর্ঘপাল্লার নৌযান থেকে উৎক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দু'টি বড় উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে
- ভারতের বিতর্কিত ট্রান্সজেন্ডার বিল প্রত্যাহার করতে কেন্দ্র সরকারকে অনুরোধ সুপ্রিম কোর্ট মনোনীত প্যানেলের।
- ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...