BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে কী ঘটছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব এলাকায় উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর কেন হামলা চালাচ্ছে- এ নিয়ে কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো কী বলছে?
ঘুম ভাঙাতে লোক ভাড়া করার মতো আরও যেসব পদ্ধতি চালু ছিল একসময়ে
সকালে ঘুম থেকে সময় মতো ওঠার জন্য বিচিত্র পদ্ধতি ব্যবহারের অনেক উদাহরণ রয়েছে ইতিহাসে।
হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের
হরমুজ প্রণালি চালুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দেয়ার পর, তেহরান বলেছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান। এদিকে, আইডিএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান থেকে ইসরায়েলের দিকে আবারো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এখনো ইসরায়েলের অভ্যন্তরে হামলার সক্ষমতা যেভাবে জানান দিল ইরান
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়ে ক্ষতিসাধনের সক্ষমতা যে এখনো আছে, গত ২৪ ঘণ্টায় তা জানান দিল ইরান। শনিবার রাতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালায় ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
'হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই' কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২৩ জন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, এ বিষয়ে জানিয়েছেন দুর্ঘটনার শিকার বাস ও ট্রেনের যাত্রীরা।
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর
ইব্রাহিমীয় ধর্মসমূহে কারুনের সম্পদ এবং শাস্তির কাহিনী বর্ণিত আছে। খ্রিস্টধর্ম ও ইহুদি - উভয়েরই প্রধান ধর্মগ্রন্থে এ ঘটনার উল্লেখ আছে। বাইবেলে তাকে 'কোরাহ' নামে উল্লেখ করা হয়েছে, আবার মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরানে তাকে 'কারুন' নামে অভিহিত করা হয়েছে।
ইরানের বিষয়ে বিকল্প নিয়ে 'উভয় সংকটে' ট্রাম্প
ইরান যুদ্ধ ‘প্রায় শেষ’ মুখে বললেও, বাস্তবে নতুন করে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের অনেক বক্তব্য যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথেও সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি ‘উভয় সংকটে’ পড়েছেন? ইরান যুদ্ধ একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে।
টেস্টোস্টেরন কি ফুরিয়ে যাওয়া যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনতে পারে?
গবেষকরা বলছেন, যৌন আকাঙক্ষা কমে যাওয়ার প্রবণতা এখন বেশ সাধারণ হয়ে উঠেছে। ফলে অনেকেই চিকিৎসায় টেস্টোস্টেরনের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে-যৌন আকাঙক্ষা বাড়াতে টেস্টোস্টেরন কি সত্যিই কার্যকর, নাকি এটি অতিরঞ্জিত প্রচারণা?
ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
ঈদের পর নানামুখী চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাত্র এক মাস আগেই গঠিত বাংলাদেশের নতুন সরকারের সামনে। জ্বালানি সংকট কীভাবে সামাল দেবে এই সরকার? অর্থনীতি আর রাজনীতির চাপই-বা কীভাবে সামাল দেবে সরকার?
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
শোলাকিয়া থেকে গোর-এ শহীদ ময়দান - প্রাচীন ও গুরুত্বপূর্ণ যত ঈদগাহ
বাংলাদেশে আবহাওয়া অনুকূলে থাকলে মুসল্লিরা ঈদগাহগুলোতেই ঈদের জামাতে অংশ নিয়ে থাকেন। যদিও মসজিদেও ঈদের নামাজের আয়োজন থাকে।
ইসলাম ধর্মে যেভাবে ঈদ-উল ফিতর উদযাপন শুরু হয়েছিল
ইতিহাস গবেষকদের মতে, ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথেই ঈদের প্রচলন ঘটেনি। আর প্রাচীন বাংলার জনপদে বড় উৎসব আকারে ঈদ-উল ফিতর পালন খুব বেশি দিন আগে শুরু হয়নি।
অটোমানদের ঈদ কেমন ছিল?
ছয়শো বছর ধরে রাজত্ব করা সুবিশাল অটোমান সাম্রাজ্যের শাসকেরা ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। ইসলামের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর তাই রাজকীয় সমারোহে উদযাপিত হতো এই সাম্রাজ্যে।
ফিতরা কী? ইসলাম ধর্মে এর হিসাব কীভাবে করা হয়?
ফিতরা প্রদান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি ‘সদকা’ হিসেবে বিবেচনা করা হয় ইসলামে। সেক্ষেত্রে সওয়াব কম পাওয়া যায় বলে ইসলামের বিধান রয়েছে।
ঈদের নামাজ খোলা জায়গায় হয় কেন?
ইসলামের দৃষ্টিতে ঈদের নামাজের একটি সামাজিক গুরুত্বও রয়েছে। নবী মুহাম্মদ অনুসারীদের বলতেন, ঈদের নামাজে আসার সময় যার কাছে যা কিছু সর্বোত্তম কাপড় আছে সেটি পরিধান করে নামাজে আসার জন্য। ইসলামের নবী মুহাম্মদ মসজিদের পরিবর্তে খোলা ময়দানে ঈদের নামাজ পড়তে পছন্দ করতেন।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































