আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মেট গালা ২০১৯: নজরকাড়া, নাটকীয় আর কিছুটা অদ্ভুত সব পোশাকে বিশ্বের তারকারা
নিউইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০১৯, যেখানে নামীদামী সব তারকার হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে।
প্রতি বছর এই ইভেন্ট আয়োজন করা হয় ভিন্ন ভিন্ন সব থিম নিয়ে।
আর এ বছর মেট গালার থিম ছিল "ক্যাম্প: নোটস অন ফ্যাশন"। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের লেখক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সুজান সোনট্যাগের লেখা "নোটস অন ক্যাম্প" দ্বারা অনুপ্রাণিত হয়ে এবারের মেট গালার থিম নির্ধারণ করা হয়।
এবারের ইভেন্টের পোশাক ছিল "ব্যঙ্গ, বিদ্রূপ, রসিকতা, বিশেষ সময় বা চিত্রকর্মের কৌতুকময় বা বিদ্রূপাত্মক, নাটকীয় উপস্থাপনা"র ওপর ভিত্তি করে।
অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত শিল্পী লেডি গাগা হাজির হন গোলাপি পোশাক পরে। প্রথম দেখায় তাঁর ওই পোশাক যেমন মনে হচ্ছিল, শেষটায় সেটাই কিন্তু তাঁর একমাত্র পোশাক ছিল না।