আফ্রিকা কাপ অফ নেশনস: ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৮, আহত ৩৮ জন

দুর্ঘটনা সত্ত্বেও ম্যাচটি শেষ হয়েছে এবং ক্যামেরুন তাতে জয় পেয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুর্ঘটনা সত্ত্বেও ম্যাচটি শেষ হয়েছে এবং ক্যামেরুন তাতে জয় পেয়েছে।
পড়ার সময়: ১ মিনিট

ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩৮ জন। এর মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দেশটির রাজধানী ইয়াউন্ডের কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো বহু দর্শক।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরেকটি খবরে জানা গেছে যে বেশ কিছু শিশু এ ঘটনায় এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।

স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।

কর্মকর্তারা জানিয়েছেন যে অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো।

এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ওই ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি।

তিনি বলেন স্টেডিয়ামের প্রবেশপথে ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু জুতো ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি।

আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানা গেছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

তবে এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

বিবিসি বাংলায় আরও পড়ুন: