BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘোষণা, 'হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত’ থাকবে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন। এদিকে, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে ওয়াক আউট করেছেন বিরোধী দলের এমপিরা।
সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আরও যেসব ঘটনা ঘটলো নতুন সংসদের যাত্রা শুরুর দিনেই।
জ্বালানি সংকট মোকাবিলায় কী করছে বাংলাদেশ?
জ্বালানি সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তবে সংকট কবে কাটতে পারে, পরিস্থিতি সামলাতে সরকারের ‘জ্বালানি রেশনিং’ এর সিদ্ধান্ত আর কতদিন চলবে? বিশ্বের অন্যান্য দেশগুলোই বা কী পদক্ষেপ নিয়েছে?
বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের
এই তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে।
ভারতে প্রথমবারের মতো ১৩ বছর ধরে কোমায় থাকা যুবককে পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর অনুমতি
এক দশকেরও বেশি সময় ধরে কোমায় আচ্ছন্ন যুবক হরিশ রাণার লাইফ সাপোর্ট প্রত্যাহারের অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবারের সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব।
গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
মস্কোর পাঁচটি মিত্র দেশের সরকার পতনের পরে ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে ভ্লাদিমির পুতিনের যেসব প্রকাশ্য বিবৃতি এসেছিল, তাতে দেখা যাচ্ছে, পুতিন অতীতে ওইসব সরকার পতনের জন্য কারা দায়ী এবং সেইসব সরকারের পতন কীভাবে হল, তা নিয়ে মুখ খুলেছিলেন, কিন্তু তার সাম্প্রতিক বিবৃতিগুলিতে তিনি সেসব বিষয়ে হয় কিছুই বলেন নি, অথবা খুব কম উল্লেখ করেছেন।
যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে বলছেন ট্রাম্প, ‘শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ’ চায় ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ "শিগগিরই" শেষ হবে এবং ইরানে "আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই"। এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তারা “কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা” ভাবছে।
ইরানি নারী ফুটবলারদের নিয়ে ট্রাম্পের পোস্ট ও অস্ট্রেলিয়ার মানবিক ভিসা দেওয়া ঘিরে যা হলো
প্রথমে পাঁচ জন, পরে আরো দুইজন- ইরানের নারী ফুটবল দলের মোট সাতজন ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভিসা পাওয়ার পরও ইরানে ফিরে যাওয়ার মত জানিয়েছেন তাদের একজন। সব মিলিয়ে ইরানি এই ফুটবলারদের ঘিরে নাটকীয় পরিস্থিতি উদ্ভব হয় অস্ট্রেলিয়ায়।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কে?
প্রকাশ্যে খুব কম দেখা গেলেও, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ছেলের বিরুদ্ধে অতীতের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে।
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?
ডোনাল্ড ট্রাম্প অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোর বৈঠক ডেকেছেন। ধারণা করা হচ্ছে, উৎপাদন বাড়াতে চাপ দিতে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারাতে না পারলেও যেভাবে টিকে থাকার পরিকল্পনা ইরানের
ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি এখন চাইছে যাতে প্রতিপক্ষের বহুমূল্য অস্ত্র ভাণ্ডারে এখন টান পড়ে।
খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
রমজান মাসে, ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপকরণ খেজুর। সূর্যাস্তের সময় বিশ্বের কোটি মুসলমান এই খাবারটিকে বেছে নেন রোজা ভাঙার জন্য। কিন্তু খেজুরে এমন কী চিকিৎসাগত উপকারিতা রয়েছে যা রোজাদারদের জন্য একটি আদর্শ খাবার করে তোলে?
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা হয় নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে। তবে নানা আলোচনা চলছে রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন, অনেক নাম দিয়েও খবর হচ্ছে সংবাদমাধ্যমে।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































