বৃহস্পতিবার দোসরা এপ্রিলের উল্লেখযোগ্য খবর
- ইরানের তেহরান ও তেহরানের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের কারাজে নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। সেই হামলায় অন্তত দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
- ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে আজ আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ও ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একইসাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন। তার জবাবে আজ ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।
- জেরুজালেমে এসব হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার-কুয়েতে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে দেশ দুটি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে। এরপরই চীন মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
- যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।
- অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বলা রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।
- সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
- গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ পহেলা এপ্রিল সকাল ৮টা থেকে আজ দোসরা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, নতুন করে আরও ২৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়....