বৃহস্পতিবার ২৬শে মার্চের উল্লেখযোগ্য খবর
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে "ভয়াবহ পরিণতির" মুখোমুখি হবে ইরান।
- ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি দাবি করেছে, ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা আমেরিকার সাথে যে শান্তি-আলোচনা চলছে, তা স্বীকার করতে ভয় পাচ্ছেন।
- বাংলাদেশে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।
- যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটো জোটভুক্ত দেশগুলোর সমালোচনা করে বলেছেন, ইরান নিয়ে চলমান সংঘাতে নেটো জোটভুক্ত দেশগুলো "কোনো সাহায্যই করেনি।
- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরি নিহত হয়েছেন।
- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং ইরানের আলোচকদের "অদ্ভুত" বলে মন্তব্য করেছেন।
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
- স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...













