করোনাভাইরাস: পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ স্থগিত

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় পাকিস্তানে সফর করে বাংলাদেশের ক্রিকেট দল

ছবির উৎস, পাকিস্তান ক্রিকেট বোর্ড

ছবির ক্যাপশান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় পাকিস্তানে সফর করে বাংলাদেশের ক্রিকেট দল
পড়ার সময়: ১ মিনিট

পহেলা এপ্রিল পাকিস্তানের করাচীতে যে ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কারণে সেটি স্থগিত করা হয়েছে।

এরপর ৫ই এপ্রিল থেকে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা সেটিও স্থগিত করা হয়েছে। অর্থাৎ পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত গোটা পাকিস্তান সফরই এখন স্থগিত হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সেখানে বলা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড পরবর্তীতে ভেবে দেখবে নতুন কোনো তারিখের জন্য।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

এর আগে ফেব্রুয়ারি মাসের সাত থেকে দশ তারিখ একটি টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ যেটি রাওয়ালডিন্ডিতে অনুষ্ঠিত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে এই টেস্ট ম্যাচে পাকিস্তান ইনিংস ও ৪৪ রানে বাংলাদেশকে হারিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে এই সফর স্থগিত হওয়ার ব্যাপারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এর আগেই বাংলাদেশের পাকিস্তান সফরের বাকি অংশ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।

পাকিস্তান সফর নিয়ে বিবিসি বাংলার খবর:

লাহোরের বিমানবন্দরে বাংলাদেশি ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের কর্মকর্তারা।

ছবির উৎস, রতন গোমেজ

ছবির ক্যাপশান, লাহোরের বিমানবন্দরে বাংলাদেশি ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের কর্মকর্তারা।

যেখানে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান সফর করা বেশ কঠিন।

মি. পাপন যোগ করেন, "ক্রিকেটারদের পরিবারও করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। এ আশঙ্কার মধ্যে তারা নিজেদের সন্তানদের ক্রিকেট খেলতে পাঠাতে রাজি নয়। তাই আমি মনে করি, এখন পাকিস্তান সফর করা আমাদের জন্য কঠিন।"

শনিবার এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান।

পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে লিগ শুরু হওয়ার কথা ছিল ২৫শে মার্চ থেকে। সেটিও স্থগিত করা হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner