সংসদ নির্বাচন ২০২৬

প্রধান খবর

  • শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?

    নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এরই মধ্যে শপথ নিয়েছেন। বিএনপি সরকারের যাত্রা শুরু করার পর এই সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন বা কবে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে।

  • শপথ নেওয়ার সময় হাসনাত আবদুল্লাহর পোশাক নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে

    জার্সি পরে হাসনাতের শপথগ্রহণ ও সংসদের 'ড্রেসকোড' নিয়ে আলোচনা

    জার্সি প্রসঙ্গে কথা বলতে গেলে এটি উল্লেখ করতেই হয় যে জুলাই গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহকে এই জার্সি গায়ে দেখা গেছে। এই ধারাবাহিকতার কারণেই তার এই বটল-গ্রিন রঙের '১০ নম্বর জার্সি' সবার নজর কাড়ে।

  • খলিলুর রহমান (ফাইল ছবি)

    খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

    সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের সময় আলোচিত খলিলুর রহমান নির্বাচিত বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন।

  • নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেশিরভাগই প্রথমবার মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন

    নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

    তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভার আকার 'ছোট হবে' জানালেও শেষপর্যন্ত ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে বিএনপি। নতুন এই সরকারে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এমন দায়িত্ব পেলেন।

  • খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর ভোটের প্রচার

    ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

    বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে জামায়াতে ইসলামীর অনেক আসনে বিজয় পশ্চিমবঙ্গের ভোটের আগে রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। অনেকে মনে করেন, বাংলাদেশে জামায়াতের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রভাব ফেলবে – বিশেষত আর কয়েক মাসের মধ্যেই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে।

বিশেষ প্রতিবেদন

  • শপথ নিচ্ছেন তারেক রহমান, মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ

    বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে

    নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংবিধান সংস্কার পরিষদ, বিশেষ করে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে কি-না। শেষ পর্যন্ত এই শপথ নেয়নি বিএনপি সদস্যরা। তবে জামায়াত জোটের সদস্যরা দুটি শপথই নিয়েছেন। এখন সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে।

  • ভোট গণনা

    'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

    জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

  • তারেক রহমান, সংসদ ভবন

    বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ। বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন?

  • নির্বাচন সংসদ ভােট

    বাংলাদেশে এমপি হলে কী সুবিধা পাওয়া যায়?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশে একজন সংসদ সদস্য বেতন-ভাতাসহ কী ধরণের সুযোগ সুবিধা ভোগ করেন?

  • জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল, কীভাবে এতদূর এল জামায়াত

    বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এককভাবে ৬৮টি সংসদীয় আসনে জয় পেয়েছে এবং এগুলোসহ জামায়াত নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসন নিয়ে এবার প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের ফলই বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামায়াতের এ যাবতকালের সবচেয়ে বড় অর্জন।

ভিডিও

অন্যান্য খবর